শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

মহান স্বাধীনতা দিবসে গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা। বাংলাদেশ ও কোটি মানুষের এই অর্জনকে সম্মান ও স্বীকৃতি জানাতে রাত ১১.৫৯ মিনিটের পর থেকে গুগল ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

সেই পতাকার ওপর কার্সর রাখলেই বাংলাদেশের স্বাধীনতা দিবস ২০২৩ (Bangladesh Independence Day 2023) লেখা দেখা যাচ্ছে। পতাকায় ক্লিক করলেই কয়েক মুহূর্ত লাল সবুজের আতশবাজির অ্যানিমেশন ভেসে উঠছে। সেখানে দিবসটিকে উদযাপন হিসেবে বর্ণনা করা হয়েছে। এছড়াও পেজটিতে ক্লিক করলে স্বাধীনতা দিবসের ইতিহাস ও এ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে।

বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, তা বিশ্ববাসী জানে। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে এখন কোনো কিছুই অজানা নয়। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল। গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে ‍গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেয়া হয়।

একাত্তরের সেই দিন কী ঘটেছিল তা বিশ্ব এখন জানে। বাঙালির আত্মত্যাগের কথা, সাহসিকতার কথা। কী করে একাত্তরের এদিন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধের জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন সশস্ত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আর এমন এক বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিতে মোটেও দেরি করেনি গুগল।

সময়ের সঙ্গে সঙ্গে গুগল ডুডল-ও অনেক বদলেছে। এখন আর শুধু অ্যানিমেশন নয়, ছোটখাটো গেম, ইন্টারঅ্যাকটিভ নানা জিনিস যোগ হয়েছে এতে। আগামী বছরে গুগল নিজেদের ডুডলে আর কী কী মজার জিনিস নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় ব্যবহারকারীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ