মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
তথ্য-প্রযুক্তি

যে ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপের ইউজার ইন্টারফেস উন্নত করতে এবং বাগ ফিক্স করতে প্রায় প্রতি সপ্তাহেই অ্যাপ আপডেট প্রকাশ করে। মেটার মালিকানাধীন এই অ্যাপটির সর্বশেষ সিস্টেম সফ্টওয়্যারগুলির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আপডেট রোল আউট করে। Android, iOS অথবা ওয়েব সব ক্ষেত্রেই এই কাজ করা হয়। এই কারণেই প্রতি বছর WhatsApp নতুন আপডেটগুলিতে ফোকাস করার জন্য পুরানো অপারেটিং সংস্করণগুলির সাপোর্ট বন্ধ করে দেয়।

এই বছরও, প্ল্যাটফর্মটি ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েড এবং আইফোনের বেশ কিছু মডেল সহ পুরানো অপারেটিং সিস্টেমে চলা কিছু পুরানো স্মার্টফোনের জন্য সাপোর্ট বন্ধ করবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপ তার ব্লগে জানিয়েছে, ‘প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, আমরা নিয়মিতভাবে পুরানো অপারেটিং সিস্টেমগুলির সাপর্ট বন্ধ করে দিই যাতে আমাদের রিসোর্সগুলি সাম্প্রতিক প্রযুক্তিকে সাপর্ট দিতে পারে। আমরা যদি আপনার অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করা বন্ধ করি, তাহলে আপনাকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে আপগ্রেড করার জন্য কয়েকবার জানানো হবে এবং মনে করিয়ে দেওয়া হবে’।

GizChina এর একটি প্রতিবেদন অনুসারে, এই অ্যাপটি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪৯টি স্মার্টফোনের সাপোর্ট বন্ধ করে দেবে। এই তালিকায় রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, এলজি সহ আরও বেশ কিছু স্মার্টফোন।

এখানে Apple এবং Android স্মার্টফোনগুলির তালিকা রয়েছে যা এক জানুয়ারী, ২০২৩ থেকে আর WhatsApp অ্যাপ সাপোর্ট করবে না।

অ্যাপল হ্যান্ডসেট

আইফোন ৫ এবং আইফোন ৫সি

অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট

আর্কোস 53 প্লাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিই, Grand X Quad V987 ZTE, HTC Desire 500, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি1, Huawei Ascend D2, Huawei Ascend G740, হুয়াওয়ে অ্যাসেন্ড মেট, Huawei Ascend P1, কোয়াড এক্সএল, Lenovo A820, এলজি আইন, এলজি লুসিড 2, LG Optimus 4X HD, এলজি অপটিমাস এফ৩ সহ আরও বেশ কিছু হ্যান্ডসেট।

কী হবে যদি সাপোর্ট বন্ধ হয়ে যায়

সুতরাং, আপনি যদি এই স্মার্টফোনগুলির মধ্যে একটি ব্যবহার করেন, তাহলে আপনি আর WhatsApp-এর কোনও আপডেট পাওয়া যাবে না। এরপরেই দ্রুত প্ল্যাটফর্মটি এই নির্দিষ্ট ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে।

সাপোর্ট বন্ধ হয়ে গেলে কী করবেন?

উল্লেখযোগ্যভাবে, তালিকার বেশিরভাগ ফোন ইতিমধ্যেই পুরানো মডেলের এবং এখন অনেকেই ব্যবহার করেন না। যদি এখনও আপনার কাছে এই ফোনগুলির মধ্যে একটি থাকে, তাহলে আপনার একটি আপগ্রেডের কথা ভাবা উচিত। হোয়াটসঅ্যাপের ব্যবহার করতে সর্বশেষ প্রযুক্তি সহ একটি নতুন ডিভাইস ব্যবহার করুন।

এছাড়াও হোয়াটসঅ্যাপ আপডেট না করলে, প্ল্যাটফর্মটি হ্যাকিং অথবা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই নিয়মিত অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়। সূত্র-জিনিউজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ