শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে কী করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক : বর্ষাকাল ছাড়াও নানা কারণেই এখন বৃষ্টির হার বেশি, এই কারণেই বাইরে থাকলে ভিজে যেতেই পারে হাতের মোবাইল ফোন। যদি ওয়াটার প্রুফ মোবাইল না হয় তাহলে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে মোবাইল।

ফোন ভিজে গেলে দেরি না করে কয়েকটি কাজ করতেই হবে, যার ফলে ফোন খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। জেনে নিন সেগুলি কী কী?

বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ্ড অফ করা উচিত, ফলে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।

বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না, নিরাপদ জায়গায় পৌঁছেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন।

শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিয়ে ফোনটিকে ইলেকট্রিক বালবের কাছে রেখে দিন।

১০-১৫ মিনিটেই ভিজে থাকা ফোনের সব পানি শুকিয়ে যেতে পারে। কিন্তু সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে।

বৃষ্টির মৌসুমে বাইরে যাওয়ার সময় ফোনকে সুরক্ষিত রাখতে ফোনের জন্য কোনো ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে ফোন রাখুন।

এরপরেও ফোনে কোনো সমস্যা হয় তা হলে ফোনটি নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ