সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
তথ্য-প্রযুক্তি

ভূমি সংক্রান্ত মামলার অবস্থা জানা যাবে ‘১৬১২২’ নম্বরে

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভূমি মন্ত্রণালয় শিগগিরই মামলা ব্যবস্থাপনা সিস্টেম চালু করতে যাচ্ছে। এই সিস্টেমের সহায়তায় মামলার বাদী কিংবা বিবাদী হিসেবে যে কেউ ১৬১২২ নাম্বারে ফোন করে তাঁর ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

অনলাইনে নিরীক্ষণের ব্যবস্থা থাকায় মামলা ব্যবস্থাপনা সিস্টেমের সাহায্যে ভূমি সংক্রান্ত মামলাসমূহের সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে।

এই সিস্টেমে আদালত, সংশ্লিষ্ট কৌঁসুলি, বাদী এবং বিবাদী সকলের সমান প্রবেশাধিকার থাকবে।

ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করার সহায়ক হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে নির্মিত এই ডিজিটাল সিস্টেম খুব শিগগিরই চালু হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ