শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

চার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক : এবার একসঙ্গে চার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। ওয়েববিটাইনফোর বিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

কী কী ফিচার আসছে হোয়াটস অ্যাপে-

ডকুমেন্ট ক্যাপশন

হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি। যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।

গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ হতে চলেছে

হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়। আগে ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে। ফলে এখন মনের মতো করে গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট লিখত পারবেন।

১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা

হোয়াটসঅ্যাপ চ্যাটে একসঙ্গে ২৮টির বেশি ছবি বা ভিডিও একসঙ্গে শেয়ার করা যায় না। তবে এখন এই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

অবয়ব তৈরি করার সুযোগ

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা এখন নিজের পছন্দমতো অবয়ব তৈরি করার সুযোগ পাবেন। সেই অবয়ব প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২২.২৪.৭৩ আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

সূত্র : ওয়েববিটাইনফো।

সর্বশেষ পাওয়া সংবাদ