শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী
advertisement
তথ্য-প্রযুক্তি

আড়াই ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ক্রমশ সচল হতে শুরু করেছে। তিনটি জায়গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার পর গ্রামীণফোনের এই নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

তিনি জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

ওই সময় গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

image-141

সর্বশেষ পাওয়া সংবাদ