রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
তথ্য-প্রযুক্তি

ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি

ভিয়েতনামে দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে বাড়ছে সাইবার ঝুঁকির পরিমাণ ও জটিলতা। এ পরিস্থিতিতে সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দেশটির সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই-টেক ক্রাইম প্রিভেনশন ডিপার্টমেন্ট-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ক্যাসপারস্কি।

গত প্রায় ২০ বছর ধরে ভিয়েতনামের সরকারি সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ করছে ক্যাসপারস্কি। ২০২৫ সালে হো চি মিন সিটিতে নিজস্ব কার্যালয় চালুর মাধ্যমে দেশটিতে কার্যক্রম আরও সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।

গত ৮ সেপ্টেম্বর উভয় পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। ক্যাসপারস্কির পক্ষে প্রতিষ্ঠানটির গর্ভামেন্ট রিলেশন্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেনিস দাভিদভ এবং ভিয়েতনামের সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই-টেক ক্রাইম প্রিভেনশন ডিপার্টমেন্ট-এর উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল ট্রিউ ম্যানহ তুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় সাইবার অপরাধ ও উচ্চপ্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ, শনাক্ত এবং মোকাবিলায় সক্ষমতা বাড়াতে উভয় পক্ষ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সমাধান বিনিময় করবে। এর মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সাইবার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।

ক্যাসপারস্কির গভমেন্ট রিলেশন্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেনিস দাভিদভ বলেন, “সাইবার হুমকি ক্রমেই জটিল হয়ে উঠছে। এ অবস্থায় সাইবার হামলা মোকাবিলায় সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাসপারস্কি ও সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই-টেক ক্রাইম প্রিভেনশন ডিপার্টমেন্ট-এর এই অংশীদারত্ব সাইবার সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং নতুন নতুন সাইবার হুমকি মোকাবিলা ও ভিয়েতনামের সাইবার নিরাপত্তা জোরদারে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।”

লেফটেন্যান্ট কর্নেল ট্রিউ ম্যানহ তুং বলেন, “ভিয়েতনাম দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। ক্যাসপারস্কির সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। এর ফলে ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় আমাদের আগাম প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে সমাজের সর্বস্তরে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতেও এই সহযোগিতা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

এই সমঝোতা স্মারক সই ভিয়েতনামের জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নিরাপদ, সুরক্ষিত ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকারও এতে পুনর্ব্যক্ত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ