মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বেশকিছু এলাকায় নিপা ভাইরাস রোগী পাওয়া গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের কাছে তথ্য এসেছে ৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৫ জন।

রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাধারণত খেজুরের রস খেলে এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সজাগ থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ শতাংশ মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি তৈরি করেছি। সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ