বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

বিশ্ব পুষ্টি দিবস: জনস্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিশ্ব পুষ্টি দিবস আগামীকাল মঙ্গলবার (২৮ মে)। জনগণের পুষ্টি ঘাটতি মোকাবেলা ও স্বাস্থ্য উন্নয়নে ভিটামিন সমৃদ্ধ ভোজ্যতেলের গুরুত্ব অপরিসীম। কিন্তু অস্বাস্থ্যকর ড্রামে বাজারজাতকৃত খোলা তেল জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরির পাশাপাশি ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিষয়ক আইন বাস্তবায়নেও বাধা হিসেবে কাজ করছে।

আইসিডিডিআর,বির ২০১৭ সালের গবেষণা অনুযায়ী, বাজারে মোট ভোজ্যতেলের ৬৫ শতাংশ ড্রামে বাজারজাত করা হয়, যার ৫৯ শতাংশই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং ৩৪ শতাংশে সঠিকমাত্রায় ভিটামিন ‘এ’ নেই। পরিস্থিতি উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে জুলাই ২০২২ এর পর থেকে ড্রামে খোলা সয়াবিন তেল এবং ডিসেম্বর ২০২২ এর পর থেকে খোলা পাম তেল বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা প্রদান করেছে। তবে এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন এখনো দেখা যায়নি। ড্রামের খোলা ভোজ্যতেলে ভেজাল মেশানোর সুযোগ থাকে এবং ননফুড গ্রেডেড প্লাস্টিক ড্রাম পুনঃ পুনঃ ব্যবহারের ফলে ভোজ্যতেল বিষাক্ত হয়ে যেতে পারে।

বিশ্ব পুষ্টি দিবস- ২০২৪ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “দেশে অনুপুষ্টির ঘাটতি মোকাবেলায় সরকার ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন করেছে। ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, ০৬-৫৯ মাস বয়সি শিশুদের ৫০.৯ শতাংশ এবং ১৫-৪৯ বছর বয়সি নারীদের (গর্ভবতী বা দুগ্ধদানকারী নয়) মধ্যে ৭.৫ শতাংশ ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। ভিটামিন এ-এর অভাবে অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ