বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

গ্রিন টি পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর পানীয়

স্বাস্থ্য ডেস্ক : পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর পানীয় গ্রিন টি। এতে এন্টি- অক্সিডেন্ট ইজিসিএইচ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যা চায়ের সবচেয়ে শক্তিশালী উপাদান। এর উপস্থিতি গ্রিন টি-কে ওষধি পানীয়তে পরিণত করেছে।

এ-ছাড়াও গ্রিন টি-তে রয়েছে পলিফেনল, যা শরীরে ফ্রি-রেডিক্যাল তৈরিতে বাধা দেয়, ফলে দেহকোষগুলো সুরক্ষা পায়। গ্রিন টি-তে রয়েছে এমন কিছু উপাদান, যা ব্রেনকে উদ্দীপ্ত করে। ফলে শরীরে চাঙ্গা ভাব আসে। এর মধ্যে ক্যাফেইন এবং এল-থিয়ানিন অন্যতম। গ্রিন টি স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং আলঝেইমার্স ডিজিজ প্রতিরোধ করে ।

গ্রিন টি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। এতে রক্তের সুগার লেভেল কমে আসে। ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। এ-ছাড়া গ্রিন টি টোটাল কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায়, উপকারী এইচডিএল কোলেস্টেরল বাড়ায়। ফলে কমে আসে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। গ্রিন টি মেটাবলিক রেট বা বিপাকক্রিয়ার হার বাড়ায় এবং শরীরের জমানো ফ্যাট পোড়াতে সাহায্য করে। সুতরাং দিনে ২-৩ কাপ গ্রিন টি ওজন কমাতে সাহায্য করবে।

গ্রিন টির সাথে রয়েছে দীর্ঘজীবনের সম্পর্ক। ৪০,৫৩০ জন জাপানির ওপর ১১ বছর গবেষণা করে দেখা গেছে, যারা প্রতিদিন ৪-৫ কাপ গ্রিন টি পান করেছেন, তাদের মৃত্যুর ঝুঁকি বহুলাংশে হ্রাস পেয়েছে। সুতরাং প্রতিদিন ৩-৪ কাপ গ্রিন টি পান করুন।

আরও পড়ুন:

যে খাবারগুলো গরম করে খাওয়া ক্ষতিকর

যে ১০টি লক্ষণে বুঝবেন আপনার ডায়াবেটিস বাড়ছে

ফুসফুস ক্যান্সার কারণ ও প্রতিরোধে করণীয়

সর্বশেষ পাওয়া সংবাদ