বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

পেঁয়াজের রসে কি আদৌ চুল গজায়, সত্যিটা জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পড়তে শুরু করে। দিনকে দিন ফাঁকা হয়ে যায় মাথা। কারও মাথার সামনের দিকে ফাঁকা তো কারও চাঁদিতে একটাও চুল নেই। দেখতে খারাপ লাগে কি না তা নিয়ে অবশ্য মতভেদ আছে, কিন্তু আত্মবিশ্বাস যে কমে যায় সে বিষয়ে কোনও দ্বিমত নেই।

চুল ঘন করার জন্যে অনেকেই মাথায় পেঁয়াজের রস মাখেন। কিন্তু এতে আদৌ কোনও উপকার পাওয়া যায়?

প্রাচীনকাল থেকেই নতুন চুল গজাতে নানা পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। যার মধ্যে অন্যতম পেঁয়াজের রস। এই রসের সঙ্গে ঘরোয়া কিছু উপাদান মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সহায়তা করে। এই রস দিয়ে আপনি জেদি খুশকি থেকে মুক্তি পেতে পারেন। পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়।

পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করে। পেঁয়াজের রসে থাকে সালফার এবং কোয়ারসেটিন যা চুলের জন্য ভীষণ উপকারী। এছাড়াও এই রসে বায়োটিন রয়েছে। এর রসে রয়েছে সালফার, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও বি-৬। যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর সঙ্গে যদি মেশানো হয় ক্যাস্টর অয়েল, রোজমেরি অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল। তাহলে এর কার্যকারিতা বাড়বে দ্বিগুণ। হেয়ার ফলিকসকে স্টিমুলেট করে চুল গজাতে সাহায্য করবে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়। চুলের গোড়া শক্ত করতে ও মাথার ত্বক সুস্থ রাখতে উপকারী পেঁয়াজের রস। তবে পেঁয়াজের রস মাথায় লাগালে একটা দুশ্চিন্তা হয়। সব শেষেও পেঁয়াজের গন্ধ যাবে তো!

হাল্কা শ্যাম্পুতেও যদি গন্ধ না যায়, তা হলে গোসল শেষে এক কাপ পানিতে অ্যাপলসাইডার ভিনিগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না! তবে এই বিষয়ে কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এমন কোনও তথ্য কোথাও প্রকাশিত হয়নি যেখানে এই উল্লেখ করা হয়েছে যে, পেঁয়াজের রস টাকে চুল গজাতে সাহায্য করে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

ব্যথা নিরাময়ে ভিটামিন-ডি

জেনে নিন টুথব্রাশের লুকানো ও অজানা কথা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ