বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডুমুরের ঔষুধি গুনাগুণ সম্পর্কে জেনে নিন

অনলাইন ডেস্ক : শহর-নগরে সর্বত্র ডুমুর পাওয়া যায় না। গ্রামগঞ্জে যেখানে-সেখানে ডুমুরগাছ দেখতে পাওয়া যায়। ডুমুরগাছ কেউ লাগায় না, আপনা আপনি হয়। তবে ডুমুর খুব উপকারী। দুই ধরনের ডুমুর দেখা যায়, গোল ডুমুর ও যজ্ঞ ডুমুর। ডুমুরের পাতা খসখসে হয়। গোল ডুমুরের পাতা লম্বা এবং যজ্ঞ ডুমুরের পাতা গোল। ডুমুর হাটবাজারে কিনতে পাওয়া যায় না। গোল ডুমুর ডালনা ছেঁচকি খাওয়া যায়। তবে ডুমুর ফুটতে সময় লাগে। কারণ ডুমুরের বাইরের অংশ কেটে নিয়ে রান্না করা হয়। ডুমুর অত্যান্ত উপকারী ফল। গ্রামদেশে বিনা পয়সায় মেলে বলে এর কদর কম। তবে এর উপকারীতা সম্পর্কে জানা থাকলে একে অবহেলা করত না কেউ।

  • ডুমুর পিত্ত ও আমাশয় রোগে উপকারী।
  • এতে লোহা বেশী আছে বলে বেশী খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে।
  • ডুমুর রক্তপিত্ত, রক্তপ্রদর, রক্ত পড়া অর্থাৎ রক্তহীনতা রোগে উপকারী।
  • জ্বরের পর ডুমুর রান্না করে খেলে টনিকের কাজ করে।
  • মেয়েদের মাসিকের সময় বেশি রক্তস্রাব হলে কচি ডুমুরের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে উপকার হয়।
  • দুধ ও চিনির সঙ্গে ডুমুরের রস খেলেও অধিক ঋতুস্রাব বন্ধ হয়।
  • ডুমুরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে রক্তপিত্ত সারে।
  • আমাশয় হলে কচি ডুমরের পাতা আতপ চালের সঙ্গে চিবিয়ে খেলে ভালো হয়। এটা তিন দিন খেতে হয়।
  • সাদা ও রক্ত আমাশয় হলে, ডুমুরগাছের ছাল রস করে ২ বেলা ২ চামচ রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ভালো হয়।
  • মাথাঘোরা রোগে, ডুমুর ভাজা করে খেলে ভালো হয়। তবে সর্বদা মনে রাখতে হবে ডুমুরের ভেতরের অংশ অখাদ্য। খেলে ক্ষতি হবে। সব সময় ডুমুরের বাইরের অংশটুকু রান্না করে খাওয়া যায়।

লেখক : ডা. আবু ইউসুফ ও ডা. আবু তাহের।

আরও পড়ুন:

শীতকালে নাক-কান-গলায় বিভিন্ন সমস্যা

কোমর ব্যথা কারণ ও প্রতিকার

স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায় জেনে নিন


সর্বশেষ পাওয়া সংবাদ