বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ঢাকা আহ্ছানিয়া মিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২২ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এ আশ্বাস দেন।

মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ