মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
স্বাস্থ্য-লাইফস্টাইল

ঈদ স্পেশাল মুরগির কোরমা

পবিত্র ঈদ-উল ফিতরের আর বেশি দিন বাকী নেই। উৎসবের এ দিনটিতে বাড়িতে-বাড়িতে চলে বাহারি সব খাবারের আয়োজন। মুরগির ঝাল মাংস তো থাকবেই, এর পাশাপাশি রান্না করতে পারেন মুরগির কোরমা।
 
উপকরণ : মুরগি ১টি, আলু ২টি টুকরা করা, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, কাঁচামরিচ- ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, দারুচিনি ২টি, এলাচ ৪টি, তেজপাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, টক দই বা দুধ ১/২ কাপ, কিশমিশ ৭/৮টি, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।
 
রান্না পদ্ধতি: মুরগি ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল, পানি, দই, কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন আধঘণ্টা।
 
এবার, কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে রাখুন। এখন বাকি তেল দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিন।
 
এরপর, ঝোল ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন। ঝোল ঘন হয়ে এলে টক দই বা দুধ দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন (নামানোর আগে আগে দুধ দিলে রান্নার স্বাদ ও রঙ সুন্দর থাকে)।
 
নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজার স্বাদের চিকেন কোরমা। পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ