বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চাইনিজ সবজি রান্নার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে বাজারে পাওয়া যায় নানা সবজি। যা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ সবজি। বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই সবজি চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:

  • মুরগির মাংস দেড় কাপ,
  • আদা বাটা আধা চা চামচ,
  • রসুন বাটা আধা চা চামচ,
  • সয়াসস ১ টেবিল চামচ,
  • রসুন কুচি ২ চা চামচ,
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
  • টমেটো সস ২ চা চামচ,
  • কাঁচামরিচ ৪-৫ টি,
  • পেঁপে দেড় কাপ,
  • কাঁচামরিচ ৪-৫ টি,
  • গাজর ১ কাপ,
  • ক্যাপসিকাম ১ কাপ,
  • কর্নফ্লাওয়ার ২ চা চামচ,
  • পেঁয়াজ কুচি ১ কাপ,
  • লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে মাংস গুলো ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে মুরগির মাংস, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা ও ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন।সেদ্ধ করা পানি থেকে মাংস উঠিয়ে নিন। ওই পানি একদিকে রাখুন। এবার মুরগির মাংস গুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার গাজর, পেঁপে, ক্যাপসিকাম কিউব করে কেটে নিন। সবগুলো সবজি আলাদা আলাদা করে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন সবজি সবজিগুলো ৯০ ভাগ সেদ্ধ করবেন। এবার অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে নেড়ে নিন। এবার টুকরো করে রাখা চিকেন গুলো দিয়ে নেড়ে দিন। এবার সেদ্ধ করা সবজি গুলো দিয়ে ২-৩ মিনিট নেড়ে ভেজে নিন।

সবজি ভাজা হলে সেদ্ধ করে রাখা পানি মিশিয়ে দিন। এবার একটু নেড়েচেড়ে সয়া সস ও টমেটোর সস মিশিয়ে নিন। আবার ৩-৪ মিনিট রান্না হলে কনফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন। এতে সবজির ঝোল টা একটু ঘন হয়ে আসবে। এরপর এতে লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিন।ব্যস তৈরি হয়ে গেল চাইনিজ সবজি।

সর্বশেষ পাওয়া সংবাদ