বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, মুক্তি চেয়ে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত চীনে নেওয়ার কথা বলে ভারতে, ৪ বছর কারাভোগ শেষে দেশে ফেরল সিরাজুল ৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৭৩৪ জন রোগী। মৃতের মধ্যে ঢাকায় ৪ ও ঢাকার বাইরে ১৩ জন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ২৩৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৫৯১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৯ হাজার ৪৩০ জন। ঢাকায় ১ লাখ ৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগেও, গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ পাওয়া সংবাদ