শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
স্বাস্থ্য-লাইফস্টাইল

শীতে বেড়ে যায় হার্ট অ্যাটাক, প্রয়োজন বাড়তি সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক : শীত আসতেই বেড়ে যায় শারীরিক নানা সমস্যা। যার মধ্যে অন্যতম হলো হার্ট অ্যাটাক। শীতে অজান্তেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। মূলত ঠান্ডার কারণে রক্তের ধমনী সংকুচিত হয়ে যায়। যার ফলে রক্তচাপ বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, শীতে রক্তচাপ বাড়ায় সারা শরীরে রক্ত পাম্প করতে ও শরীরের তাপ বজায় রাখতে হার্টকে আরও কঠোর পরিশ্রম করতে হয়। এ কারণেই বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাস নিতে অসুবিধা বা বাহু ও কাঁধে অস্বস্তি হতে থাকে। যা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে।

মনে রাখবেন, হার্ট অ্যাটাক কারও বয়সের ওপর নির্ভর করে না। এটি যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। সাধারণত ৪৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫৫ বছরের বেশি বয়সী নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে।

পাশাপাশি আপনার পরিবারের কেউ যদি হার্ট অ্যাটাক বা হৃদরোগ থেকে থাকে, তাহলে আপনিও উচ্চ ঝুঁকিতে থাকতে পারেন। তার সঙ্গেই ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

তবে যদি আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরলের মতো রোগ থাকে, সেক্ষেত্রেও সাবধান থাকতে হবে। কারণ এসব থাকলেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। শীতে প্রায়ই মানুষ একটু অলস হয়ে যায়। যার কারণে হার্টের কাজ করার ক্ষমতাও কমে যায়।

তাই আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। শীতে আমাদের খাদ্যে প্রোটিন ও কার্বোহাইড্রেট সঠিক পরিমাণে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা বলছেন, একটি সুষম খাদ্য শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। যার কারণে আমাদের হৃৎপিণ্ডকে পরিশ্রম করতে হয় না।

যারা এরই মধ্যে হৃদরোগে ভুগছেন, তারা শীতে বেশিক্ষণ বাইরে থাকবেন না। মনে রাখবেন, শীতে হার্ট সুস্থ রাখা একটু কঠিন হলেও অসম্ভব নয়। এই মৌসুমে হার্ট সংক্রান্ত অনেক রোগের ঝুঁকি বাড়ে ঠিকই, তবে নিয়মিত চেকআপ করালে ও চিকিৎসকের পরামর্শ নিলে সহজেই হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো যায়। সূত্র: বোল্ডস্কাই।

আরও পড়ুন:

ধূমপান-তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

আতঙ্কে প্যানিক অ্যাটাক হলে করণীয়

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া রোগ জিবিএস, লক্ষণ আর চিকিৎসা কী

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল