বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

জেনে নিন পাউরুটির ঝাল বড়া তৈরির রেসিপি

নিজস্ব প্রতিবেদক : বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে বিভিন্ন ধরনের ভাজাপোড়া খেতে কে না পছন্দ করে। বিশেষ করে পাকোড়া, বড়া, পেঁয়াজু ইত্যাদি। তবে কখনো কি পাউরুটির বড়া খেয়েছেন? অনেকেরই হয়তো জানা নেই পাউরুটি দিয়েও তৈরি করা যায় মুখোরোচক বড়া। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ: ১. পাউরুটি ৮ টুকরো
২. তরল দুধ এক কাপ
৩. ডিম একটি
৪. পেঁয়াজ কুচি এক কাপ
৫. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো
৬. চিনি আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. মরিচের গুঁড়া এক চা চামচ
৯. বেকিং পাউডার আধা চা চামচ ও
১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি : প্রথমে একটি পাত্রে পাউরুটি নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। দু’পাশ উল্টে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।

সর্বশেষ পাওয়া সংবাদ