বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

কুলাউড়ায় এইচপিভি ভ্যাকসিন পাবে ২১ হাজার কিশোরী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন (এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ায় রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।

এসময় কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার, ডা: মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলায় মোট ২১ হাজার ৩শ জন কিশোরীদের মধ্যে উক্ত ভ্যাকসিন প্রদান করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন জানান, কুলাউড়া উপজেলার ২১ হাজার ৩শ কিশোরীদেরকে জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ১৮ কার্য দিবসে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে। ১ম ১০ দিন শিক্ষা প্রতিষ্টানে এবং ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও টিকা প্রদান কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে বলে নিশ্চিত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ