বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

বর্ষায় স্যাঁতসেঁতে বাড়িঘরের যত্ন নেবেন যেভাবে

অনলাইন ডেস্ক : বর্ষায় কোন উপায়ে যত্নে রাখবেন ঘরবাড়ি, তা বুঝতে পারেন না অনেকেই। কোন উপায়গুলি মেনে চললে বর্ষায় ঘরবাড়ি ঝকঝকে থাকবে? কদিন ধরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। বর্ষায় বাড়ি-ঘরের বাড়তি যত্ন প্রয়োজন। স্যাঁতসেঁতে মেঝে, রোদের অভাবে ঘরের এক কোণে দড়ি টাঙিয়ে আধভিজে পোশাক শুকোনো, সব মিলিয়ে বাদল দিনে ঘরের পরিবেশ বদলে যায়। আর এমন অবস্থায় কেমন একটা অস্বস্তি হয়। বর্ষায় কোন উপায়ে যত্নে রাখবেন ঘরবাড়ি, তা বুঝতে পারেন না অনেকেই। কী করলে বর্ষায় ঘরবাড়ি ঝকঝকে থাকবে?

১) বাড়ির ছাদ, মেঝে এবং দুই দেওয়ালের সংযোগস্থলগুলি এক বার দেখে নিন। কোথাও কোনও ফাটল বা ড্যাম্প পড়ে থাকলে দ্রুত ব্যবস্থা নিন।

২) অনেকেই বাড়িতে সারা বছর কার্পেট বিছিয়ে রাখেন। বর্ষায় কার্পেট তুলে রাখাই ভাল। কাদার দাগ বা বার বার ভিজে যাওয়ার হাত থেকেও রক্ষা করা যাবে কার্পেটকে। এমনিতে কার্পেট বেশ ভারী হয়। কোনও ভাবে ময়লা হয়ে গেলে পরিষ্কার করা খুব সহজসাধ্য হবে না।

৩) বর্ষায় জামাকাপড় শুকোতে চায় না কিছুতেই। তাই ঘন ঘন কাচার কোনও দরকার নেই। ভাল করে না শুকোলে দুর্গন্ধ বেরোবে। তার চেয়ে বরং ড্রাই ক্লিনিংয়ে ভরসা রাখতে পারেন। যেটুকু না কাচলে নয়, সেটুকুই কাচুন।

৪) বর্ষার পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে কাঠের আসবাব। তাই বৃষ্টির ছিঁটে আসতে পারে এমন জায়গা থেকে কাঠের আসবাব সরিয়ে ফেলুন। কাঠের আলমারি হলে ভিতরে একটা ন্যাপথলিন রাখতে পারেন। এতে আলমারির ভিতরের স্যাঁতসেঁতে ভাব কেটে যাবে। ন্যাপথলিন ছাড়াও রাখতে পারেন নিমপাতা।

৫) বর্ষার মশা-মাছির উপদ্রব খুব বেশি হয়। তাই বাড়ির আশপাশে কোনও পানি জমতে দেবেন না। মশা এবং অন্যান্য পোকামাকড় রুখতে পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এ ছাড়াও বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার।

সর্বশেষ পাওয়া সংবাদ