বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, মুক্তি চেয়ে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত চীনে নেওয়ার কথা বলে ভারতে, ৪ বছর কারাভোগ শেষে দেশে ফেরল সিরাজুল ৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

কেন খাবেন কাজু বাদাম ?

অনলাইন ডেস্ক: কাজু বাদাম অনেকেরই পছন্দের তালিকায় থাকে। কিন্তু মনে করা হয়, এটি খেলে ওজন বেড়ে যেতে পারে। তাই অনেকে এড়িয়ে যেতে চান। কিন্তু সত্যিই কি তাই? গবেষণা বলছে, কাজু বাদাম শরীরের অনেক উপহার করে। 

কাজুতে প্রচুর উপকারী উপাদান আছে। এতে প্রোটিন, পর্যাপ্ত পরিমাণ ফ্যাট, তন্তু, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন থাকে। যা শরীরকে ভালো রাখে। কাজু অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউজ। এটি দেহে প্রদাহ কমায়, শরীরকে রোগমুক্ত রাখে।

অনেকেই মনে করেন, কাজু বাদাম ওজন বাড়িয়ে দেয়। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। গবেষণা বলছে, ডায়েটে কাজু বা যেকোনো বাদাম খাওয়া মানুষদের ওজন বাদাম না খাওয়া মানুষদের তুলনায় তাড়াতাড়ি কমিয়ে দেয়।

হৃদযন্ত্র ভালো রাখতেও সাহায্য করে কাজু বাদাম। এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। গবেষণা বলছে, টাইপ ২ ডায়াবেটিসেরও ওষুধ কাজু। এটি খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

কাজুতে প্রচুর পরিমাণ তন্তু থাকে। যা ব্লাড সুগার বাড়তে দেয় না। দেখা গেছে, যারা প্রতিদিন তাদের ক্যালোরির ১০ শতাংশ কাজু থেকে পাচ্ছেন, তাদের ইনসুলিনের মাত্রা যেসব মানুষেরা একদমই কাজু খান না তাদের তুলনায় নিয়ন্ত্রণে থাকে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ