বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, মুক্তি চেয়ে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত চীনে নেওয়ার কথা বলে ভারতে, ৪ বছর কারাভোগ শেষে দেশে ফেরল সিরাজুল ৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

আপনার মধ্যে থাইরয়েডের লক্ষণ নেই তো? জেনে নিন

অনলাইন ডেস্ক: ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়াকেই সাধারণত থাইরয়েডের লক্ষণ মনে করা হয়। কিন্তু এই গুরুতর রোগের কিছু নীরব লক্ষণ রয়েছে, যা উপেক্ষা করা উচিত নয়।

সুপার অ্যাক্টিভ বা হাইপারথাইরয়েডিজমের একটি লক্ষণ হলো হঠাৎ ওজন কমে যাওয়া। এছাড়াও হাইপারথাইরয়েডিজমে ক্ষুধা বৃদ্ধি পায়।

হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হৃদস্পন্দন খুব দ্রুত বা অনিয়মিত হতে পারে। এছাড়াও নার্ভাসনেস, উদ্বেগ বা বিরক্তি, হাত কাঁপার মতো সমস্যাও হতে পারে।

হাইপারথাইরয়েডিজমে প্রচুর ঘাম হয়। এছাড়াও হাইপারথাইরয়েডিজমে মেয়েদের অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ড প্যাটার্নে ঘন ঘন পরিবর্তন হতে পারে।

হাইপারথাইরয়েডিজমে ক্লান্তি, পেশি দুর্বলতা, ঘুমাতে অসুবিধা, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। এছাড়াও শুষ্ক ত্বক এবং চুল পড়ার মতো সমস্যাও হতে পারে।

হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্রমাগত ক্লান্ত বোধ করা এবং শক্তির অভাব। এর পাশাপাশি ওজন বাড়াতে বা ওজন কমাতে অসুবিধা হতে পারে।

হাইপারথাইরয়েডিজমে পেশি ব্যথা এবং দুর্বলতা দীর্ঘস্থায়ী হতে পারে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, ডিহাইড্রেশন এবং বদহজমের মতো সমস্যাও দেখা দিতে পারে।

সুপার অ্যাক্টিভ বা হাইপারথাইরয়েডিজমের একটি লক্ষণ হলো হতাশা বা মেজাজের ঘন ঘন পরিবর্তন হওয়া।

হাইপারথাইরয়েডিজমে ভুলে যাওয়া বা মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। এছাড়াও কণ্ঠস্বর পরিবর্তন, মুখ ও চোখের চারপাশে ফোলাভাব হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ