বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

শিশু কিডনী চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন ডা. আফরোজা বেগম

কর্পোরেট সংবাদ ডেস্ক : শিশু কিডনী চিকিৎসকদের সংগঠন পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ডা. আফরোজা বেগম। তিনি ২০২৪-২৬ সালের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত পিএনএসবির দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিসেস অ্যান্ড ইউরোলজির চিকিৎস মো. কবির আলম।

শিশু ও শিশু কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফরোজা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বিএসএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন ডা. আফরোজা বেগম। তিনি শিশু বিষয়ে এফসিপিএস এবং শিশু কিডনী বিষয়ে এমডি এবং যুক্তরাজ্য থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন ফেলো। শিক্ষা, প্রশিক্ষণ ও সভা সেমিনারে যোগ দিতে আমেরিকা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। শেরপুর জেলায় জন্মগ্রহণকারী ডা. আফরোজা বেগম ব্যক্তিজীবনে দুই পুত্র সন্তানের জননী এবং তাঁর স্বামী গোলাম আউলিয়া এনআরবিসি ব্যাংকের সাবেক এমডি।

বাংলাদেশের শিশু কিডনী চিকিৎসকদের একমাত্র সংগঠন পিএনএসবি। ২০০৪ সালে গঠিত এই সংগঠনের সদস্য সংখ্যা ৯৪ জন চিকিৎসক।

সর্বশেষ পাওয়া সংবাদ