বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

এই গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন না

স্বাস্থ্য ডেস্ক : বসন্ত থেকেই গরম শুরু। গরমে শরীর থেকে ঘাম নির্গত হয়। লবণ বের হয়ে যায়। তাই শরীর যাতে লবণ বা পানিশূন্য হয়ে না পড়ে, এ দিকে খেয়াল রাখতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। সেই সাথে লবণ মিশিয়ে পানি পান করলে শরীরে লবণের চাহিদা পূরণ করবে। এ ছাড়া গরমে বাজারে অনেক দেশি ফল আসে। যেমন- বাঙ্গি, তরমুজ, কাকুড়, নালিম, ক্ষীরা, শসা ইত্যাদি পানিসমৃদ্ধ ফল। এগুলো বেশি বেশি খাওয়া যায়।

গরমে দৈনিক পাঁচ কাপ চা বা কফি, তরমুজ, বাঙ্গি, ক্ষীরা, শসা কাঁচা খাওয়া অনেক ভালো। যথাসম্ভব গরম চা ও কফি এড়িয়ে চলুন লেবুর শরবত খেলে অনেক বেশি উপকার পাওয়া য়ায়। গরমে সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিক পানি দিয়ে গোসল করা ভালো। আবার রাতে ঘুমানোর এক ঘন্টা আগে গোসল করে ঘুমাতে গেলে গভীর ঘুমে অচেতন হওয়া যায়। ভালো ঘুম হওয়া মানেই ফুরফুরে মেজাজ, তরতাজা মন আর প্রফুল্লচিত্ত। দৈনিক কমপক্ষে দেড় লিটার পানি পান করুন। শিশুদের ঘন ঘন পানি দেন মুখে। লক্ষ রাখুন, শিশুর ঠোঁট ও জিহ্বা যেন শুষ্ক না হয়। চামচ দিয়ে মুখে পানি দেবেন। বিনা প্রয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোদে বের হবেন না।

যারা রিকশা-ভ্যান ইত্যাদি চালান, তারা সাথে বোতলে পানি রাখবেন। মাঝে মধ্যে পানি পান করবেন। ছায়ায় বিশ্রাম নেবেন। মাথায় ক্যাপ পরবেন এবং মাঝে মাঝে ক্যাপ খুলে মাথায় বাতাস লাগাবেন। চোখে কালো চশমা পরলে রোদের প্রখরতা থেকে রক্ষা পাবে। গোশত ও ডিম এড়িয়ে লাউ, শিম ও চালকুমড়ার রান্না তরকারি খাবেন। দুপুর ও রাতে খাবারে সালাদ, টক-মিষ্টি চাটনি খাবেন। সম্ভব হলে টকদই খান। প্রস্রাবের রং বিবর্ণ হলেই বেশি বেশি পানি পান করা অবশ্যক। ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্ষেতে খামারে রোদে কাজ না করা ভালো। এক কথায় শরীর যা চায় না , তা না করাই ভালো।

আরও পড়ুন:

যেসব লক্ষণ ইঙ্গিত দেয় ক্যান্সারের

ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার

জেনে নিন, পেটের অসুখ আইবিএস কী ?

▐ সর্বশেষ পাওয়া সংবাদ