বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

স্যালাইন বিক্রি করতে হবে গায়ের মূল্যেই

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর প্রকোপে স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছেন। মজুত করার পাশাপাশি বেশি দামে স্যালাইন বিক্রি করছেন তারা। এ নিয়ে অভিযান-জরিমানা করেও নিয়ন্ত্রণে করতে পারছে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তাই স্যালাইনের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার (১৩ সেপ্টেম্বর) বৈঠক করেছে ভোক্তা অধিদপ্তর।

বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কথা স্পষ্ট, এমআরপি বা স্যালাইনের গায়ে যেটা লেখা আছে সেটা সর্বোচ্চ খুচরা মূল্য। এর বাইরে এক টাকাও বেশি বিক্রি করা যাবে না।

তিনি বলেন, কৃত্রিম সংকটের কথা বলে বাড়তি দাম নেওয়া যাবে না। বেশি দামে স্যালাইন বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সফিকুজ্জামান বলেন, স্যালাইনের সোর্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই। স্যালাইন তো ভ্যানে বিক্রি হয় না। ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ফার্মেসিতে বিক্রি হয়। তাহলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। যতক্ষণ মজুত আছে ততক্ষণ গায়ে লেখা দামেই বিক্রি করতে হবে।

স্যালাইন কম আছে আর চাহিদা বেশি আছে এই সুযোগে দাম বাড়ানো যাবে না। বৃহস্পতিবার থেকে দেশে ফার্মেসিগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ