মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
স্বাস্থ্য-লাইফস্টাইল

ঢাকার ১১টি এলাকায় ডেঙ্গু আক্রান্ত বেশি

কর্পোরেট সংবাদ ডেস্ক : সারা দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে রাজধানীর ১১টি এলাকায় ডেঙ্গু রোগী বেশি। দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকা রয়েছে। এসব অঞ্চল থেকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

একইসঙ্গে সংস্থাটি এসব এলাকায় মশানিধনে আরও বেশি তৎপরতা বাড়াতে দুই সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছে।

রোববার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানান।

Imported from WordPress: image-76.png

তিনি বলেন, রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমণ্ডি ও বাসাবো।

আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।’

হাবিবুল আহসান তালুকদার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।’

হাবিবুল আহসান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায়) নতুন করে দুই হাজার ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১১ জন। তার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নয়জন, চট্টগ্রামে এক এবং ফরিদপুরে একজন মারা গেছেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জন মারা গেছেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ১ জুলাই থেকে অদ্যাবধি ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার