বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডেঙ্গু চিকিৎসায় ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে রাজধানীর মহাখালীতে ৮০০ শয্যাবিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালসমুহে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

এর আগে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সব হাসপাতালে চিকিৎসকদেও ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অধিদপ্তর থেকে ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড চিকিৎসা গাইডলাইন (https://old.dghs.gov.bd/index.php/en/home/5431-revised-guideline-for-clinical-management-of-dengue) সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা সম্প্রতি ডেঙ্গুর লক্ষণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তাদের মতে ডেঙ্গুর সাম্প্রতিক লক্ষণগুলো আগে যেমন ছিল, এখন তা পাল্টেছে।

আগে ডেঙ্গুর লক্ষণগুলো ছিল- শুরুতেই জ্বর আসত; শরীরে ব্যথা; মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা; চামড়ায় লালচে দাগ।

সম্প্রতি ডেঙ্গুর লক্ষণগুলোর ক্ষেত্রে- প্রায় সময় জ্বর আসছে না; প্রাথমিক পর্যায়েই ডায়রিয়া ও শ্বাসকষ্ট; পেটব্যথা; বমি; পেটে-বুকে পানি আসা; শরীরে খিঁচুনি আসা।

আরও পড়ুন:

ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ নির্দেশনা

সর্বশেষ পাওয়া সংবাদ