বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডেঙ্গু থেকে সাবধান! মশা তাড়াতে ৫টি প্রাকৃতিক উপায় জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক : বর্ষাকাল চলছে, ধীরে ধীরে বাড়বে মশার উপদ্রব। গন্ধযুক্ত ধূপ বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও।

তাই জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়।

১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোওয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।

৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।

৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।

৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার এই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।

আরও পড়ুন:

ডেঙ্গুর যেসব উপসর্গ দেখলে দ্রুত হাসপাতালে যাবেন

হোমিওপ্যাথি ওষুধ কি শুধুই শান্ত্বনা! জেনে নিন ১০ ধারণা

লবণ কম খেলে উচ্চরক্তচাপের ঝুঁকি কমবে ৫০ শতাংশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ