সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

পেঁপের ঔষধি গুণাগুণ

স্বাস্থ্য ডেস্ক : সবজি হিসেবে আমরা যত ফল গ্রহণ করি তার মধ্যে পেঁপে হচ্ছে সর্বাপেক্ষা উপকারী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অপকারিতা নেই। পেঁপে কাঁচা-পাকা, রান্না বা ভর্তা বা ভাজা যেভাবেই খাওয়া হোক কেন ক্ষতি করে না। সর্বপ্রকারে উপকার করে। আমরা অনেকেই হয়তো জানি না। পেঁপে আমাদের দেশীয় সবজি বা ফল নয়। এর উৎপত্তি স্থান হলো মেক্সিকোর দক্ষিণাংশ এবং নিকারাগুয়ায়। ব্রিটিশরা পেঁপে আমাদের দেশে এনেছিল। সেই থেকে পেঁপে আমাদের দেশে উৎপাদিত হয়ে আসছে। বিভিন্ন জাতের পেঁপে রয়েছে।

লম্বা ও গোলাকার। আসুন দেখা যাক পেঁপের ব্যবহার ও প্রয়োগ:

১.গ্যাস্ট্রিকে: যারা গ্যাস্ট্রিকে ভুগছেন, তারা রোজ খাবারের সাথে সেদ্ধ, পাকা, কাঁচা যেমন পছন্দ করে খান, আপনার বুক জ্বালাপোড়া, পেট জ্বালা, পেট ফাপা, গা হাত পা জ্বালাপোড়া চলে যাবে।

২.পেট ফাঁপলে: পাকা পেঁপের সাথে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে খান, পেট ফাঁপা থাকবে না।

৩.ক্ষুধামন্দায়: যাদের ক্ষুধা হয় না তারা প্রতিদিন সকালে পেঁপের আঠা দিয়ে ভালো করে নেড়ে খান ক্ষুধা হবে।

৪.দাদ ও একজিমায়: দাদ ও একজিমা আক্রান্ত জায়গা ভালো করে পরিষ্কার করে পেঁপে গাছের ছাল কাটলে যে আঠা বের হয়, ওই আঠা লাগিয়ে দিন উপকার পাবেন। পেঁপের আঠাতেও কাজ হয়।

৫. প্রবল জ্বরে: কারো প্রবল জ্বর, সাথে মাথায় জ্বালা, বমি বমি ভাব হলে পেঁপের পাতা বেটে এক-দেড় চামচ রস নিয়ে পানিতে মিশিয়ে দু-তিনবার খাওয়ালে জ্বর কমে আসবে।

৬.আমাশয়ে: পেটে ব্যথার সাথে ঘন ঘন মলে আম গেলে ৩০ ফোঁটা পেঁপের আঠার সাথে এক চামচ চুনের পানি মিশিয়ে তিন চামচ দুধের সাথে খান। দু’বার খেলেই আমাশয়জনিত পেটের ব্যথা ভালো হয়।

আরও পড়ুন:

শীতে ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে পড়েছে? যত্ন নিবেন যেভাবে

শীতে পা ফাটা নিয়ে চিন্তিত? জেনে নিন উপায়

সর্বশেষ পাওয়া সংবাদ