মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
স্বাস্থ্য-লাইফস্টাইল

শক্ত মাংস সুসিদ্ধ করার সহজ উপায় জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক : ছুটির দুপুর হোক বা কর্মব্যস্ততার দিনের রসনাতৃপ্তি, ঘরোয়া মাংসের ঝোলেই মাংসাশী বাঙালি খুঁজে পায় তার পাতের আরাম। তবে মাংসের স্বাদ কেবল রান্নার উপরেই নয়, নির্ভর করে তা কেনার উপরেও।

শক্ত মাংস খাওয়া যেমন শরীরের জন্য ভাল নয়, তেমনই তা খাওয়াও কষ্টকর। বরং সুসিদ্ধ, নরম মাংসই খাওয়ার জন্য উপযোগী। অনেকেই মাংস সুসিদ্ধ করার জন্য তাকে প্রেসার কুকারে রান্না করেন। কিন্তু তা সত্ত্বেও মাংস সেদ্ধ হয় না এমনও দেখা যায়।

মাংস যতই শক্ত হোক, তাকে নরম করার কিছু ঘরোয়া কৌশল জানলে তা সেদ্ধ করা অনেক সহজ হয়। জানেন কি এমন সব উপায়?

১. মাংস কীভাবে কাটা হচ্ছে, তার উপরও নির্ভর করে তা শক্ত হয়ে ছিবড়ে হয়ে যাবে কি না। মাংস কাটানোর সময় ফাইবার যে দিকে রয়েছে সে দিকের মাংসই বেশি করে নিন এবং ফাইবারের দিক করেই মাংস কাটান।

২. মশলার সঙ্গে মাংস কতক্ষণ ম্যারিনেট করে রাখছেন তার উপর মাংসের স্বাদ নির্ভর করে, সেদ্ধ হওয়ার অঙ্ক নয়। তাই সেই মিথ ভুলে যান। বরং মটন ম্যারিনেশনের সময় বা কষানোর সময় টক দই ও পেঁপেবাটা যোগ করুন এতে। চিকেন তুলনামূলকভাবে নরম। তাই এর সঙ্গে পেঁপেবাটা যোগ না করলেও চলে। তবে মাংস ধোয়ার সময় ছিবড়ে বা শক্ত বলে মনে হলে, চিকেনে পেঁপের পরিবর্তে লেবুর রস বা ভিনিগার যোগ করুন।

​৩. মাংস রান্নার সময় ঢিমে আঁচে একটু সময় নিয়ে কষান। শক্ত মাংস যত কষাবেন, তত নরম হবে। তাই হাতে সময় নিয়ে মাংস রান্না করলে মাংস নরম হয়।

৪. মাংস কিনে এনে শুধু লবণ মাখিয়ে তাকে ম্যারিনেট করে রাখুন। লবণের প্রভাবে মাংসের শক্ত ভাব অনেকটা দূর হয়। ভাল করে মাংস ধুয়ে লবণ মাখিয়ে আধ ঘণ্টা রাখার পর তা ম্যারিনেট করুন।

আরও পড়ুন:

যেসব স্পেশাল রেসিপি বাড়াবে মাংসের স্বাদ

তেজপাতার স্বাস্থ্য উপকারিতা

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার