বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

তেজপাতার স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক : তেজপাতা প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয়। রান্নার স্বাদ, গন্ধ বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। কিন্তু এর ঔষধিগুণ সম্পর্কের কথা কি আপনাদের জানা আছে? তেজপাতা অনেক রোগ নিরাময় করার জন্য় ব্যবহার করা যেতে পারে। এতে পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।

আসুন জেনে নেওয়া যাক কোন কোন রোগ নিরাময় করার জন্য় তেজপাতা ব্যবহার করা যায়।

হাত-পা কেটে গেলে: হঠাৎ করেই পা কেটে গেছে, কিংবা সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন, চিন্তা নেই। সেই জায়গায় একটু তেজপাতা ঘষে নিন। কিছুক্ষণের মধ্যে রক্তপড়া বন্ধ হয়ে যাবে। তবে এসব করার আগে কাটা জায়গাটা অ্যান্টিসেপটিক কিছু দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না।

সংক্রমণের হাত থেকে রক্ষা: তেজপাতা আমাদের অনেক সংক্রমণ থেকে রক্ষা করে। ঠাণ্ডা, সর্দি, ফ্লুর এটি মতো রোগ প্রতিরোধে ক্বাথ হিসেবে খেতে পারেন।

ডায়াবেটিস নিরাময়: টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য তেজপাতা একটি ওষুধের চেয়ে কিছু কম নয়। গরম পানিতে একটু তেজপাতা ফেলে ফুটিয়ে নিন, সেই পানি ছেঁকে খেয়ে নিন। রোজ একগ্লাস খেলে কাজ হবে। এর ফলে, রক্তে খারাপ কোলেস্টেরল, গ্লুকোজ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। আবার তেজপাতা পিষে গুঁড়ো করে এক মাস খেতে হবে। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে পাতাটি ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে তবেই ব্যবহার করুন।

শ্বাসকষ্টের সমস্য়া দুর করতে: আপনার যদি শ্বাসকষ্ট হয়, তাহলে অবশ্যই তেজপাতা খান। একটি পাত্রে পানি এবং তেজপাতা সিদ্ধ করুন। তারপর এই পানি দিয়ে একটি কাপড় ভিজিয়ে নিয়ে বুকে ওপর রাখুন, এতে শ্বাসকষ্ট দূর হবে।

মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী: খুব কম মানুষই জানেন যে তেজপাতা মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আপনি যদি কোনও কারণে টেনশনে করে থাকেন তবে রাতে ঘুমানোর আগে ২টি পাতা নিয়ে পুড়িয়ে নিন এবং আপনার ঘরে রাখুন। এর ধোঁয়ার গন্ধে আপনার মানসিক চাপ কমবে। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ