বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রথম ভ্যাকসিনের ইতিবাচক ফলাফল

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে প্রায়শ প্রাদুর্ভাব হওয়া মশা-বাহিত ভাইরাস চিকুনগুনিয়ার বিরুদ্ধে ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ভালনেভার উদ্ভাবিত ভ্যাকসিন নতুন ব্যাপক আকারের পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

ভালনেভার ফলাফলগুলোকে চিকুনগুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সুসংবাদ হিসেবে স্বাগত জানানো হয়েছে তবে, বিশেষজ্ঞরা বলছেন আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ভাইরাসটির অত্যন্ত বিরল উপস্থিতি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের ওপর পরীক্ষাটি চালানো হয়েছে। খবর এএফপি’র।

বর্তমানে ভাইরাসটির জন্য কোন ভ্যাকসিন বা চিকিৎসার সুযোগ নেই। ভাইরাসটি খুব কমই মারণঘাতি। তবে এতে আক্রান্ত লোকদের জ্বর হয় এবং কখনও কখনও অস্থিসন্ধিতে ব্যথা হয়।

ভালনেভা বলেছে, কোম্পানির ভিএলএ১৫৫৩ নামের ভ্যাকসিনটি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পর্যালোচনা করেছে।

র‌্যান্ডোমাইজড প্লেসবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়েলস (আরসিটিএস) তৃতীয় পর্যায়ে ভাইরাসের দুর্বল রূপটি ব্যবহার করে ইমিঊন সিস্টেম সক্রিয় করাই ছিল এই ক্লিনিক্যাল ট্রায়েলের লক্ষ্য।

দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ২৬৬ জনের একটি উপগোষ্ঠী ভ্যাকসিন পেয়েছেন, তাদের ২৬৩ জন অর্থাৎ ৯৯ শতাংশের অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা চিকুনগুনিয়া ভাইরাসকে প্রতিহত করতে পারে।

৪,১০০ সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর একটি বিস্তৃত ট্রায়ালে ভ্যাকসিনটিকে মোটামুটিভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ভ্যাকসিনের মতো।

সর্বশেষ পাওয়া সংবাদ