সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

শীতে সুস্থ থাকতে যেসব ফল খাবেন

স্বাস্থ্য ডেস্ক : শীতকালে ফলের কথা বললেই আমরা কমলালেবুর কথাই বেশির ভাগ সময়ে ভাবি। কমলালেবু তো অবশ্যই শীতের সব চেয়ে উপাদেয় ও আকর্ষণীয় ফল। কিন্তু তাই বলে শীতে শুধু এই একটি ফল খেয়েই কাটাতে হবে না আপনাকে। বরং শীতে লড়তে গেলে এবং শীতের আক্রমণ এড়িয়ে সুস্থ থাকতে গেলে আপনাকে খেতেই হবে এই সব ফল।

আখ : আখ খুবই পরিচিত এক ‘ডিটক্স’। এটি বরাবরই লিভারের যত্ন নেয়। শীতেও এটি খুবই কার্যকর। এমনিতেও শীতের রোদে বসে আখের রস খাওয়ার আমেজই আলাদা।

কুল : মৌসুমি ফল হিসেবে কুলকে একটু ছোট চোখেই দেখা হয়। বাচ্চাদের খেলার ফাঁকে গাছ থেকে পেড়ে খাওয়ার খেলার মজার মধ্যেই বরাবর সীমাবদ্ধ থেকেছে এটা। কিন্তু কুল খুবই জরুরি একটি ফল। নানা গুণাগুণ এর। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার স্বাদেও ভালো।

তেঁতুল : জিভে জল আনা এই ফল পরিপাক ক্রিয়ায় প্রভূত সাহায্য করে। বিভিন্ন ভাবে খাওয়া যায় তেঁতুল। যেমন, ঘরোয়া অম্বল তৈরি করে ভাতের পাতে কিংবা ভাত খাওয়ার পরে আচার-চাটনি করে। এ ছাড়া, তেঁতুলের ক্বাত্থ তৈরি করে তা দেওয়া যায় বিভিন্ন রান্নায়।

আমলকি : রোগ সংক্রমণ রোখার ক্ষেত্রে আমলকি এক অসাধারণ ফল হিসেবে স্বীকৃত। সর্দিকাশি রোখার জন্য সারা বছর ধরে যে চ্যবনপ্রাশ খাই আমরা, তার অন্যতম উপকরণ এই আমলকি। আমলকি কাঁচা খাওয়া চলে। আমলকি ভাতে সেদ্ধ করে খাওয়া যায়। খাওয়া যায় আমলকির রস করেও। পুষ্টিবিদেরা বলেন, প্রচুর ভিটমিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্টের উৎস এই ফল।

ফলে, শীতে শরীরে রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে নেওয়ার জন্য এবং জিভের স্বাদকোরকে নতুনত্ব আনতে এবারের শীতযাপনে আপনার ঘরোয়া শীতবিলাসের সঙ্গী হোক এই ফলগুলো।

আরও পড়ুন:

মশা কি আপনাকেই বেশি কামড়ায়? জেনে নিন কেন

দেশে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যা করবেন

সর্বশেষ পাওয়া সংবাদ