বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

আপনি খুব দুশ্চিন্তা করেন? রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে উত্তর

স্বাস্থ্য ডেস্ক : আপনি খুব দুশ্চিন্তা করেন? না চাইতেই চিন্তার মেঘ জড়ো হয় আপনার মনে? কতটা খারাপ এই রোগ এবার তা রক্ত পরীক্ষা করলেই বুঝতে পারা যাবে। একজন দুশ্চিন্তাগ্রস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য এই পরীক্ষাকে বেনজির মানছে গবেষকমহল।

ইন্ডিয়ানা স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটির একদল গবেষক বায়োমার্কার ব্যবহার করে হতাশা এবং দুশ্চিন্তা নির্ধারণের কথা জানিয়েছেন।

ভবিষ্যতে দুশ্চিন্তা বাড়বে কি না, কিংবা এই ধরনের চিন্তায় মানসিক এবং শারীরিক (হরমোনের অস্বাভাবিকত্ব) সমস্যা কতটা বাড়ছে তা এই রক্তপরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে হ্যাঁ, গবেষকরা বলেছেন এই পরীক্ষার মাধ্যমে হতাশা নির্ধারণ করা গেলেও তার চিকিৎসা করা যাবে না। একজন মানু্ষের দুশ্চিন্তার লেভেল কতটা, সেই থেকে কী কী হতে পারে সেটা বোঝা সম্ভব। আর তার ওপর ভিত্তি করেই রোগের নিরাময় করতে পারবেন চিকিৎসকরা।

দুশ্চিন্তা আমাদের জীবনেরই অংশ। প্রতিদিনের ব্যস্ত জীবনে নানা কারণে আমরা দুশ্চিন্তা করে থাকি। দুশ্চিন্তা যখন বার বার হয় কিংবা বেশি মাত্রায় হয় তখন আর সাধারণ দুশ্চিন্তাগুলোর মতো থাকে না। তবে দুশ্চিন্তা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করলে দেখা দেবে সমস্যা। এক্ষেত্রে দুশ্চিন্তা একটি মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে। দেখা দিতে পারে মানসিক অবস্থার অবনতি।

তখন দরকার হয় প্রতিকারের। বিশেষজ্ঞরা বলছেন, দুশ্চিন্তাকে এখন একটি রোগ হিসেবেই বিবেচনা করা উচিত।
সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন আমসত্ত্ব

সাধারণ মাথা ব্যথাও হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ

পাখি শরীরেই তৈরি করে বিষ, ছুঁলেই মৃত্যু!

সর্বশেষ পাওয়া সংবাদ