সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: - পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
স্বাস্থ্য-লাইফস্টাইল

সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন আমসত্ত্ব

স্বাস্থ্য ডেস্ক : গরমকাল মানেই আমের মৌসুম। স্বাদ, গন্ধ সবেতেই শ্রেষ্ঠ আম। গ্রীষ্মকালে চারিদিকটা কাঁচা-পাকা আমের গন্ধে ম ম করে ওঠে। এই সময় কাঁচা আম দিয়ে যেমন আচার বানানো হয়, তেমনই পাকা আমের সিজনে অনেক বাড়িতেই তৈরি হয় আমসত্ত্ব।

ছোটো বড় সবাই বেশ পছন্দ করে আমসত্ত্ব। আপনিও চাইলে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন রেসিপিটা। আমসত্ত্বের উপকরণ ৩-৪টে বড় সাইজের পাকা আম, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, পরিমাণমতো লেবুর রস, পরিমাণমতো ঘি।

আমসত্ত্ব তৈরির পদ্ধতি: আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে আমের টুকরোগুলো ভালো করে পেস্ট করুন। ছাঁকনিতে আমের পেস্ট ছেঁকে মসৃণ পাল্প বার করে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে ছেঁকে রাখা আমের পাল্প, সামান্য লবণ আর হাফ কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ একেবারে ঘন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই কড়াইয়ের তলায় না লেগে যায়। আম জ্বাল দিতে দিতেই অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবেন। অনবরত নাড়াচাড়া করতে থাকুন। আমের মিশ্রণ একেবারে থকথকে হয়ে এলে নামিয়ে নিন।

একটা স্টিলের প্লেটে ঘি মাখিয়ে নিন। তাতে মিশ্রণটা ঢেলে ভালো করে চারিদিক ছড়িয়ে দিন। একেবারে সমান করে প্লেটের চারিদিক ছড়িয়ে দেবেন।এবার স্টিলের পাত্রটিকে সূর্যের আলোয় রেখে দিতে হবে। রোদের মধ্যে রাখতে থাকুন ২ থেকে থেকে ১ সপ্তাহ পর্যন্ত। যতদিন না আমসত্ত্ব ভালো ভাবে তৈরি হচ্ছে এবং রঙটা বদলাচ্ছে, ততদিন এভাবেই রোদে শুকনো করতে হবে। আমসত্ত্ব রেডি হয়ে গেলে ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিন। সূত্র: বোল্ডস্কাই।

আরও পড়ুন:

সাধারণ মাথা ব্যথাও হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ

দ্রুত ওজন কমে যাচ্ছে? ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন না তো

এই সম্পর্কিত আরো

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত

ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত