বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

সাধারণ মাথা ব্যথাও হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক : হিট স্ট্রোক হল এমন এক শারীরিক অবস্থা যার ফলে, শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও ওপরে চলে যায়। সূর্যের তাপ সরাসরি লাগলে শরীর তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পারে না। গরমকালে এই সমস্যা খুরই সাধারণ ব্যাপার। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে, শরীরের অঙ্গপ্রতঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। এমনকী মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থেকে যায়।

তাই এই গরমে ঘরের বাইরে পা রাখার আগে হিট স্ট্রোকের লক্ষণগুলো এবং সেইগুলো প্রতিরোধ করবেন কী ভাবে জেনে নিন…

হিট স্ট্রোকের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হল অজ্ঞান হয়ে যাওয়া। তীব্র গরমে হঠাৎ করে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসা অবস্থা থেকে উঠলে মাথা ঘুরে যেতে পারে। ফলে এই তীব্র গরমে হালকা রঙের পোশাক পরুন।

প্রচণ্ড গরমে শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে। এই সময় প্রচুর পরিমাণে জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিহাইড্রেশনের কারণে অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারই একটি উপসর্গ হল মাথাব্যথা। তাই অতিরিক্ত মাথাব্যথা হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

ঘাম শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। কিন্তু শরীর যদি স্বাভাবিকভাবে নিজেকে ঠান্ডা করতে না পারে তবে তা হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে।

আপনার শ্বাস দ্রুত বেড়ে গেলে এবং পালস রেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে তা হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে। অতএব এই প্রচণ্ড গরমের মরশুমে খুব বেশি রোদে বাইরে না যাওয়াই ভালো।

বিভ্রান্ত বোধ করা, দিশেহারা বোধ করা, বা যে কোনও ধরনের আচরণগত পরিবর্তন হিট স্ট্রোকের উপসর্গ হতে পারে। এমন কোনও লক্ষণ অনুভব করলে মাথায় ভিজে তোয়ালে রাখতে পারেন বা স্নান করে নিতে পারেন।

হঠাৎ অসুস্থ বোধ করলে বা বমি বমি ভাব অনুভব করলে তা একেবারেই এড়িয়ে যাবেন না। কারণ এটি হিট স্ট্রোকের আরও একটি লক্ষণ। ফলে এই প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যাকে সাধারণ রোগ ভেবে এড়িয়ে যাবেন না। বরং যদি আপনি হিট স্ট্রোকের কেনও লক্ষণ অনুভব করেন তবে দ্রুত কোনও ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

আম খাওয়ার আগে কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন?

দ্রুত ওজন কমে যাচ্ছে? ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন না তো

তীব্র গরমে অসুস্থ হয়ে গেলে যা করবেন

এই গরমে বেলের শরবতের যত উপকারিতা

সর্বশেষ পাওয়া সংবাদ