বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

রাতে ঘুমের মধ্যেই ঘামে ভিজছে শরীর! জেনে নিন সমাধান

স্বাস্থ্য ডেস্ক : গরম পড়তে না পড়তে এই রাতে শোওয়ার পরে ঘামে ভিজে যায় সারা শরীর? অথবা বালিশ বিছানা একেবারে ভিজে চপচপে এমন পরিস্থিতিতে অনেকেই পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন কয়েকটা টিপস ফলো করলেই আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন।

রাতে শোয়ার সময় অবশ্যই হালকা পানিতে গোসল করে শুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠান্ডা পানিতে গোসল করে শুলে ঘাম অনেক কম হবে।

বিছানার চাদর এবং বালিশের ওয়াড় যেন সব সময় সুতির হয়, এখন অনেক ধরনের ফ্যাশনেবল বিছানার চাদর বালিশের ওয়াড় হয়, যেগুলো কিন্তু একেবারে সুতির নয়, সুতির যদি এগুলো তৈরি করতে পারেন বা কিনতে পারেন, তাহলে দেখবেন শোওয়া অনেক কমফোর্টেবল হবে ঘামও কম হবে।

অবশ্যই সুতির পোশাক পড়ুন, সুতির পোশাক ছাড়া অনেকেই সিন্থেটিক এর পোশাক পরে থাকেন, তা কিন্তু একেবারেই ভালো না, রাতে শুতে যাওয়ার সময় কমফোর্টেবল সুতির পোশাক পড়তে হবে।

গোসলের পানি যদি কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন এবং যে যে জায়গায় বেশি পরিমাণে ঘাম হয় সেই জায়গাগুলোতে সামান্য পাতি লেবুর রস ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার গায়ে দুর্গন্ধ হবে না, ঘামের পরিমাণও অনেকটা কম হবে

রাতে গোসল করার পরে গা ভালো করে শুকিয়ে নিয়ে ট্যালকাম পাউডার ব্যবহার করতে পারেন, ট্যালকম পাউডার কিন্তু ঘাম অনেক শুষে নেয়, সে ক্ষেত্রে সুগন্ধি ট্যালকাম পাউডার যদি লাগাতে পারেন বা বিছানার চাদরের সামান্য ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন, আপনার গা দিয়ে যেমন সুন্দর গন্ধ বেরোবে তেমন ঘামও কম হবে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ইফতার ও সেহরিতে যেসব খাবার খাবেন

ইফতারে লেবু-পুদিনার শরবত

আপনি সুস্থ নাকি অসুস্থ বলে দেবে আপনার চুল?

সর্বশেষ পাওয়া সংবাদ