বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ইফতারে লেবু-পুদিনার শরবত

স্বাস্থ্য ডেস্ক : দিনভর রোজা রেখে ইফতারে শরবত চাই ই চাই। নিত্যদিন তো চিনি-লেবুর শরবত থাকেই। এবারে সেটিকেই পরিবেশন করুন একটু ভিন্ন স্বাদে। বানিয়ে ফেলুন লেবু পুদিনার শরবত।

সাধারণ সর্দি-কাশি থেকে ক্যানসার পর্যন্ত প্রতিরোধ করে লেবু। এ ছাড়াও প্রতিদিন শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি এর চাহিদা পূরণে লেবুর বিকল্প নেই।

অন্যদিকে পুদিনা পাতায় আছে পলিফেনল, যা একে ওষুধি গুণ দেয়। হাঁপানি, পেটের সমস্যা সারাতে তাই পুদিনা পাতা বিশেষ উপকারী। এ ছাড়াও এতে থাকে ভিটামিন এ, সি আর বি কমপ্লেক্স। ত্বকের যত্নে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু।

এই শরবত তৈরির জন্য লাগবে পুদিনা পাতা, পাতিলেবুর রস, কাঁচা মরিচ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, চিনি, স্বাদমতো লবণ, পানি।

একটি ব্লেন্ডার জাগে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। গরমের দিনে এই শরবত খুবই ভাল, পেট ঠান্ডা রাখে।

ব্লেন্ড করে মিশ্রনটি বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। একটা বড় বাটিতে বরফ রেখে তার মধ্যে ছেঁকে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করলেই হল। বাইরের যে কোনও শরবতের তুলনায় পুদিনার এই শরবত কিন্তু খুবই ভাল।

আরও পড়ুন:

আপনি সুস্থ নাকি অসুস্থ বলে দেবে আপনার চুল?

রোজায় শরীরের ক্লান্তি দূর করার উপায়

মৃগী কি রোগীর মৃত্যু তরান্বিত করে? জেনে নিন লক্ষণ ও চিকিৎসা

সর্বশেষ পাওয়া সংবাদ