শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ্ রিসোর্ট ও সাইমন হেরিটেজে বিশেষ ছাড় আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন বিশ্বের সবচেয়ে পছন্দনীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান সিরাজগঞ্জে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ: ভূমি উপসহকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ
স্বাস্থ্য-লাইফস্টাইল

ইফতার ও সেহরিতে যেসব খাবার খাবেন

শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই দিনগুলি যেমন আল্লাহর কাজ করতে হবে সেই সঙ্গে নিজেকে সুস্থ রাখতে হবে। সেজন্য আমাদের খাবারের তালিকায় অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার রাখতে হবে।

রোজাদারের খাবার হিসেবে তালিকায় পানি, ফল, চিড়া, রুটি, ভাত, সবজি, ডাল, ডিম, হালকা খিচুড়ি রাখতে পারেন। মানসম্পন্ন হালিম শরীরের জন্য উপকারী হবে। এটি শক্তি বাড়ায়। বিরিয়ানি, তেহারির মতো খাবার রোজায় এড়িয়ে যাওয়া ভালো। তবে মাঝেমাঝে ইফতারির পর কম তেলযুক্ত তেহারি খাওয়া যেতে পারে।

সেহরিতে যে খাবার রাখতে পারেন:
সেহরিতে শাক কম খেয়ে মুরগি মাংস, ডাল খাওয়া ভালো। সেহরির সময় না খেলে আমাদের দেহের বিপাকক্রিয়ায় বেশ পরিবর্তন আসতে পারে। এতে গ্লুকোজ ক্ষয় বেশি হয় বলে ক্লান্তি আসে। অল্প হলেও কিছু খাওয়া ভালো।

সেহরিতে মাংস ও ডিম খাওয়া সুবিধাজনক। এই সময়টাতে ঘন ডাল খাওয়া যেতে পারে। এছাড়া ছোট-বড় সবার জন্যই এক কাপ দুধ খাওয়া উচিত। কারণ, খাবারে চাহিদামতো প্রোটিন বা আমিষ না থাকলে শক্তির ঘাটতি দেখা দেবে। সেহরিতে পেট ভরে না খাওয়াই ভালো।

ইফতারে যেসব খাবার রাখতে পারেন:
ইফতারের তাজা ফল বেশি খেতে হবে। শরবত বা ডাবের পানি, কাঁচা ছোলা, কম তেলে ভাজা ছোলা, পেঁয়াজু, বেগুনি অথবা আলুর চপ বা যে কোনো একটি, ভাজা মুড়ি অথবা চিড়া এবং ফল খাওয়া যেতে পারে। তবে যেদিন হালিম অথবা খিচুড়ি খাওয়া হবে সেদিন বেসনের বা ডালের তৈরি ভাজা খাবার এবং মুড়ি বা চিড়া বাদ দেওয়া ভালো। আবার নুডলস অথবা ফ্রায়েড রাইস খেলেও মুড়ি অথবা চিড়া বাদ দেওয়া উচিত।

সারাদিন না খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই শরীরে পানিশূণ্যতার সৃষ্টি হবে। তাই ইফতারিতে অবশ্যই বেশি করে পানি খেতে হবে। অনেকেই শরবত খেয়ে থাকেন। এক্ষেত্রে কম চিনি দিয়ে লেবুর রস মিশ্রিত শরবত শরীরের জন্য ভালো।

বেশি গরম পড়লে সাবধানতা অবলম্বন করতে হবে। যেসব খাবার হজমে সমস্যা করে সেগুলো না খাওয়াই ভালো। কারণ রোজার সময় শরীরের এনজাইম যা হজম প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেটি বন্ধ থাকে।

রোজায় খেয়াল রাখুন খাদ্যাভ্যাসের প্রতি। স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন। একটু বেখেয়ালে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে ইবাদত ও নিত্যদিনের কাজে মনোনিবেশ করতে সমস্যা হবে।

আরও পড়ুন:

আপনি সুস্থ নাকি অসুস্থ বলে দেবে আপনার চুল?

রোজায় শরীরের ক্লান্তি দূর করার উপায়

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ্ রিসোর্ট ও সাইমন হেরিটেজে বিশেষ ছাড়

আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

বিশ্বের সবচেয়ে পছন্দনীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান

সিরাজগঞ্জে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ: ভূমি উপসহকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ