বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৬ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন।

মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৮. ৪৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৪৪ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ