সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
স্বাস্থ্য-লাইফস্টাইল

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত

সিলেট প্রতিনিধি : খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ এর উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) খুলনায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা কাজে যোগ দেবেন।

এদিকে বিএমএর সভাপতি বাহারুল আলম বলেন, মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের আশ্বাসে কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করা হলো। এ বিষয়ে সন্ধ্যায় সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আবার কর্মবিরতিতে যাব। অপরাধীকে শাস্তি না দেওয়া আরেকটি অপরাধ।

Imported from WordPress: image-9.png

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈম (সাতক্ষীরা সদরে কর্মরত) ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাতকে মারধর করে। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এই হামলা চালায়।

এই হামলার প্রতিবাদে ১ মার্চ থেকে কর্মবিরতি করে আসছে চিকিৎসকরা। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার