সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যা করবেন

অনলাইন ডেস্ক : উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। চিকিৎসকেরা উচ্চ রক্তচাপকে ‘সাইলেন্ট কিলার’ বলে থাকেন। এই রোগ শরীরে একবার বাসা বাঁধলে নিমেষেই শেষ হয়ে যেতে পারে জীবন! বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি যদি খাবারের তালিকায় কিছু জিনিস যোগ করেন এবং কিছু অপ্রয়োজনীয় খাবার বাদ দেন, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা যাবে উচ্চ রক্তচাপ।

সোডিয়ামের প্রভাবে শরীরে রক্তচাপ বাড়ে। তাই শরীর থেকে সোডিয়ামের পরিমাণ কমিয়ে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমানো যায়। এর সর্বোত্তম উপায় হল, উচ্চ সোডিয়াম-সমৃদ্ধ খাবার কম খাওয়া। এর পরিবর্তে এমন জিনিস খাওয়া যাতে সোডিয়ামের পরিমাণ খুব কম থাকে। তাই, রক্তচাপ না বাড়াতে চাইলে নিয়মিত কম সোডিয়াম-যুক্ত খাবার গ্রহণ করুন।

আসুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবারে কম সোডিয়াম থাকে এবং কোন কোন খাবারে বেশি থাকে…

যে সব খাবারে কম সোডিয়াম থাকে

১. পালং শাক: পালং শাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফোলেটের মতো খনিজ রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়াও, এতে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার রয়েছে।

২. কলা: কলায় কম সোডিয়াম এবং উচ্চ পটাসিয়াম থাকে, যে কারণে এটি রক্তচাপ কমাতে সহায়তা করে। তাই আপনার রোজকার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করতে পারেন।

৩. বিটরুট: বিটে নাইট্রেটের পরিমাণ অনেক বেশি, যা রক্ত​​প্রবাহকে উন্নত করতে পরিচিত। গবেষণায় দেখা গেছে যে, বিটের রস পান করলে রক্তচাপ কম হয়।

৪. ওটমিল: ওটমিলও রক্তচাপের রোগীদের জন্য খুব উপকারী খাদ্য। এতে ফাইবার বেশি থাকে। এটি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, উভয় রক্তচাপই নিয়ন্ত্রণে রাখে।

যে সব খাবারে উচ্চ সোডিয়াম থাকে

*প্যাকেটজাত স্যুপে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে। এগুলো বেশি খেলে রক্তচাপ বাড়তে পারে।

*সয়া সসে প্রচুর সোডিয়াম থাকে। যে কারণে এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই, সয়া সস বেশি খেলে ঘাম, মাথা ঘোরা, চুলকানি, ব়্যাশ, পেটের সমস্যা এবং রক্তচাপের পরিবর্তন হতে পারে।

*ফ্রোজেন ফুড ডায়াবেটিস, হৃদরোগ এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।

*পিজ্জার প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে চিজ, ময়দা, সস এবং প্রক্রিয়াজাত মাংস। আর এগুলোতে প্রচুর সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়াতে পারে।

সূত্র: বোল্ডস্কাই

সর্বশেষ পাওয়া সংবাদ