বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চোখ ভালো রাখতে চাইলে মেনে চলুন ৭টি নিয়ম

স্বাস্থ্য ডেস্ক: আসলে চোখ যে কত গুরুত্বপূর্ণ, তা আমরা সর্বদা মনে রাখি না, মনে রাখতে পারি না। চোখকে সদা সর্বদা আমরা অবলীলায় ব্যবহার করি, অনায়াসে। তার গুরুত্ব সব সময়ে আমরা অনুভব করি না। তাই চোখকে ভালো না বাসলে চোখ সম্বন্ধে সচেতন হওয়া যায় না। সেই সচেতনতার বোধটা ফিরিয়ে দেওয়ার জন্যই এরকম একটি দিনের ভাবনাও।

এখন জীবনযাপন সংক্রান্ত নানা জটিলতা আমাদের গ্রাস করে। তা থেকে রেহাই না পেলে শরীরের নানা অঙ্গ বিকল হয়ে যায়। সব চেয়ে বেশি ক্ষতি করে ডায়াবেটিস। এই রোগটি চোখ কিডনি-সহ নানা অঙ্গের ক্ষতি করে দেয়। ফলে সুস্থ ভাবে জীবন যাপন শুধু যে নানা জটিল থেকে আমাদের দূরে রাখে তাই নয়, তা চোখকেও ভালো রাখে।

চোখ ঠিক রাখতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম:

১) নিয়মিত আই চেক-আপ করান, নিয়মিত চক্ষুপরীক্ষা চোখের অনেক বিপদ নিবারণ করে।

২) সচেতনতাই হল চোখ রক্ষার আসল হাতিয়ার। ফলে চোখ-সংক্রান্ত যে কোনও বিষয়েই সন্দেহ হলেই সাবধান হোন।

৩) নিয়মিত সানগ্লাস পরে চোখকে অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে রক্ষা করুন।

৪) ল্যাপটপ, কম্পিউটার, টিভি, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন।

৫) শরীরের গ্লুকোজ-লেভেল ঠিক রাখুন। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখুন। এগুলিকে পরোক্ষে চোখকে ভালো রাখবে।

৬) সামগ্রিক ভাবে একটি হেলথি লাইফস্টাইল মেনে চলতে হবে, খেতে হবে হেলথি ডায়েট, নিয়মিত শরীরচর্চা করতে হবে।

৭) ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে।

এই কয়েকটি নিয়ম মেনে চললে সুফল মিলবেই।

আরও পড়ুন:

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ

কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেঁতুলের উপকারিতা

বড়ই বা কুলের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

সর্বশেষ পাওয়া সংবাদ