সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক : বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, পরিবর্তিত খাদ্যাভ্যাস ও অনিয়মিত শরীরচর্চা এর অন্যতম কারণ।

আমরা একটু সাবধান হলেই অনেক অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে, ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। সেসব দেখে সাবধান হলে এই রোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। চিকিৎসকদের মতে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ফলে দেহে কিছু সমস্যা দেখা দেয়। আসুন সেই লক্ষণগুলো জেনে নিই-

১. ঘন ঘন প্রস্রাব হলে সাবধান হোন। রক্তে শর্করার মাত্রা বাড়লে সেটা শরীর থেকে অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার জন্য কিডনির ওপর চাপ সৃষ্টি করে। তাই ঘন ঘন প্রস্রাব হয়। এমন হলে ব্লাডসুগার পরীক্ষা করান।

২. হাত-পা কিংবা হাত-পায়ের কোনো আঙুল অবশ হয়ে গেলে সতর্ক হোন। এটি রক্তে শর্করা বাড়ার অন্যতম লক্ষণ।

৩. রক্তে শর্করা বাড়ার ফলে অতিরিক্ত প্রস্রাব হয়। আর এর মাধ্যমে শরীরের পানি বেরিয়ে যাওয়ায় বেশি বেশি তৃষ্ণা পায়। এমনকি, রাতে ঘুমের মধ্যেও পানির তৃষ্ণায় জিভ শুকিয়ে যেতে পারে।

৪. শরীরের কোনো ঘা অনেক দিন ধরে না শুকালে ব্লাডসুগার পরীক্ষা করান।

৫. রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে দৃষ্টিশক্তির ওপর তার প্রভাব পড়ে। তাই হঠাৎ করেই চোখে কম দেখতে শুরু করলেই ব্লাডসুগার পরীক্ষা করান।

৬. সহজেই ক্লান্ত হয়ে পড়া, খুব অল্পতেই হাঁপিয়ে ওঠাও রক্তে শর্করার মাত্রা বাড়ার লক্ষণ।

আরও পড়ুন:

কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেঁতুলের উপকারিতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে খাবেন যেসব খাবার

বড়ই বা কুলের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল