বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষে জেলাজুড়ে আগামী ২০ ফেব্রয়ারী একদিনের জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস।

তিনি জানান, করোনা পরিস্থিত কাটিয়ে এ বছর একদিনের জন্য ক্যাম্পেইন আয়োজন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার শিশুকে ১টি নীল রং এর ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার শিশুকে ১টি লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ৬ উপজেলা এবং পৌর অঞ্চলের স্থায়ী-অস্থায়ী ২১ হাজার ৮৬৬টি সেন্টারে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।
এসময় বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেলক হক কমল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ