বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

অতিরিক্ত লবণ খেলে যত ক্ষতি

স্বাস্থ্য ডেস্ক : লবন ছাড়া দৈনিন্দন জীবনে খাবার খাওয়া অসম্ভব। রান্নায় লবণ না দিলে ওই রান্না আর খাওয়া যায় না। লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ করার জন্য লবণের সোডিয়াম অংশটি খুবই জরুরি। কিন্তু অতিরিক্ত লবণ খেলে হতে পারে মারাত্মক রোগ।

আসুন জেনে নেয়া যাক অতিরিক্ত লবণ খেলে কী অসুবিধা হতে পারে।

১) অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। রক্তচাপ বাড়ে এবং হাড়কে দুর্বল করে দেয়।

২) শরীরে লবণের পরিমাণ বেশি হলে শরীরে পানি জমে যায়। যার জেরে শরীরে উচ্চ রক্তচাপ তৈরি হয়।

৩) অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ব্রেন স্ট্রোকের পক্ষে ক্ষতিকারক।

৪) শিশুদের ক্ষেত্রে বাড়তি লবণ কিডনি, লিভার ও মস্তিষ্কের ক্ষতি করে।

৫) হাড়ের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম। অতিরিক্ত লবণ গ্রহণ করলে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগ দেখা যায়।

৬) অতিরিক্ত লবণ মস্তিষ্কের নিউরণকে প্রভাবিত করে।

৭) পাকস্থলীর ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে।

আরও পড়ুন:

বড়ই বা কুলের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের? চেনার উপায় জেনে নিন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ