বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের? চেনার উপায় জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক : অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গ। এ কথা আমরা সকলেই জানি যে, অ্যাপেনডিক্স এমন একটি অঙ্গ যা শরীর থেকে কেটে বাদ দিয়ে দিলেও মানুষ দিব্যি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যাপেনডিক্সে কোনও সংক্রমণ হলে বা কোনও ক্ষত তৈরি হলে তার জন্য মানুষের মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়।

বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনও ভাবে খাদ্য কণা বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সময় মতো সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা না নিতে পারলে তা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

অ্যাপেন্ডিক্সের সংক্রমণে যে পেটে ব্যথা হয়, এ কথা আমরা অনেকেই জানি। তবে অ্যাপেনডিসাইটিসে ঠিক কোন ধরনের ব্যথা হয় বা এর কী কী উপসর্গ দেখা দেয় তা কি জানেন?

কী করে বুঝবেন অ্যাপেনডিসাইটিসের সংক্রমণের কারণেই পেটে ব্যথা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক…

উপসর্গ ও লক্ষণসমূহ:
১. পেটে মূলত নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে পর্যন্ত এই ব্যথা ছড়িয়ে পড়ে।
২. পেটে ব্যথার সঙ্গে সঙ্গেই সারাক্ষণ বমি বমি ভাব,
৩. কিছু খেলেই ব্যথার চোটে বমি হয়ে বেরিয়ে যাওয়া,
৪. খিদে বোধ অস্বাভাবিক ভাবে কমে যাওয়া,
৫. কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হঠাৎ করে বেড়ে যাওয়া,
৬. পেটের ব্যথার চোটে জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না,
৭. পেটের ডান দিকের নিচে মারাত্মক ব্যথা অনুভূত হলে আর পেট ফুলে উঠলে তা অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও হতে পারে। সূত্র-জি নিউজ।.

আরও পড়ুন:

বড়ই বা কুলের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

১০টি উপসর্গ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে!

সর্বশেষ পাওয়া সংবাদ