বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘নারী জায়েদ খানে আটকায়’ মন্তব্য করে আইনি নোটিশ পেলেন জায়েদ

বিনোদন ডেস্ক : সম্প্রতি চলমান প্রশ্ন, নারীরা কীসে আটকায়? এর উত্তরে জায়েদ বলেছেন, নারী জায়েদ খানে আটকায়। তাতেই বেঁধেছে বিপত্তি। এ বক্তব্যের জেরে চিত্রনায়ক জায়েদ খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুনিরা মান্নান নামে একজন নারী আইনজীবি।

রোববার (১৩ আগস্ট) ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ দেন।

নোটিশে জানানো হয়, ২৪ ঘন্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে জায়েদ খানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

নোটিশে তিনি উল্লেখ করেন, ‘১২/০৮/২০১৩ইং তারিখে একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।’

নোটিশে বলা হয়, আপনার উপরোক্ত এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

সবশেষ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার ‘নারী জায়েদ খান আটকায়’ উক্ত বক্তব্যটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হইল এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

প্রসঙ্গত, নারী কীসে আটকায়— এমন প্রশ্নের মুখে জায়েদ বলেছিলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়। জায়েদ খান সুন্দরী নারীতে আটকায়’ওই বক্তব্য প্রত্যাহারেই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে জায়েদকে।

সর্বশেষ পাওয়া সংবাদ