শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

টেলিপ্যাবের নতুন সভাপতি আরশাদ আদনান, সম্পাদক দোদুল

বিনোদন ডেস্ক : ২০২৪-২৬ মেয়াদে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নতুন সভাপতি হলেন আরশাদ আদনান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল।

শনিবার (৮ জুন) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

image-26

নতুন সভাপতি আরশাদ আদনান বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করব এটাকে নীতিমালায় আনার। সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনব। দ্বিতীয়ত আপনারা অবগত আছেন যে, দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে একুশে টেলিভিশনের কাছে। তাদের চিঠি দেব। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহ-সভাপতি রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা মিলেমিশে সিলেকশন করে কমিটি করতে পারি সেই সুশৃঙ্খল আছে। এটাই তার প্রমাণ। আমরা ডায়নামিক সভাপতি ও সাধারণ সম্পাদক পেয়েছি। বিশেষ করে সভাপতি আরশাদ আদনানকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। সবাইকে নিয়ে প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব। এবার সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে।’

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘গত মেয়াদে আমি নির্বাচন করেছিলাম তখনই কিছু ইশতেহার দিয়েছিলাম সেগুলো পূরণ করার সুযোগ পেয়েছি। এবার সেগুলো নিয়ে কাজ করব। আমরা ডায়নামিক একজন সভাপতি পেয়েছি। এখন আমাদের ইশতেহার পূরণ করা সহজ হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করব। গত দুই বছরে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, সেগুলো পূরণ করব। আমরা সবাই মিলে প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিত সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী ৫ সদস্য হলেন—মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

সর্বশেষ পাওয়া সংবাদ