শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ফের শাকিবের সঙ্গে ইধিকা

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার সুপরাস্টার চিত্রনায়ক শাকিব খান ‘বরবাদ’ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন। যেটি পরিচালনা করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সিনেমাটিতে ফের শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন মিশা সওদাগর।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন। চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি পাবে।

গত বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন । এই ছবি দিয়েই ইধিকার বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছে ছবিটি দিয়ে। এরপর দুজনেই ব্যস্ত। তবে আলাদাভাবে। এক হওয়া হয়নি নতুন কোনো কাজে। নতুন খবর হলো ফের এক সিনেমায় দেখা যাবে শাকিব-ইধিকাকে। ‘বরবাদ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়।

আরও পড়ুন:

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন পরীমণি

সিনেমার নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র

ফিলিস্তিনিদের ১০ লাখ ডলার অনুদান বেলা-জিজির

সর্বশেষ পাওয়া সংবাদ